পুজোর একটু আগের ঘটনা, মহালয়া আসব আসব করছে।
স্কুটি চালিয়ে বাড়ি ফিরছি। একগাদা জ্যাম-ট্যাম কাটিয়ে সবে ফাঁকা রাস্তা পড়েছে। ফুরফুরে হাওয়া লাগছে। এমন সময় শুনি কোথাও মাইকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চন্ডীপাঠ করছেন.... মহালয়ার আগেই (বোধহয় পূজাসংখ্যাগুলো অগস্টে বেরিয়ে যাচ্ছে বলে উনিও এখনই...)
তা বেশ লাগছে....
"আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির
অন্তরাকাশে জাগরিত;
এই পুজোয় চলে আসুন বিগ বাজারে... সমস্ত কেনাকাটির ওপর রয়েছে আকর্ষনীয় ছাড়, ছোট থেকে
বড় সকলের মন মাতানো পোশাক সহ...."
ইইই কিইই.... এইসব তো ছিল না? আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমন দরাজ গলাটা এমন বদলে গেল কেন?
তাইলে কি এদ্দিন সারাজীবন মহালয়ার ভোরে ঘুম ঘুম চোখে চন্ডীপাঠটা ভুলই শুনিচি? দেবী মহিষাসুর বধের আগে বিগ বাজারে কেনাকাটি করতে গেসলেন?
🤔
🤔
🤔 ।
ততক্ষণে মাইকের উৎসস্থলে চলে এসেছি... হাঁফ ছেড়ে দেখি... না বাবা বীরেন্দ্র ভদ্র বাবু না... ইহা বিগ বাজারের প্রচার গাড়ি... চন্ডীপাঠের মাঝে মাঝে মাইক হাতে সেলের বিজ্ঞাপণে রত। তবু ভালো...

No comments:
Post a Comment